০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

দৌলতখানে জমিজমা নিয়ে সংঘর্ষ, নারী সহ আহত ৭

ভোলার দৌলতখানে জমিজমার বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সহ ৭ জন আহত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ৮ টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

আহতরা হচ্ছে মাওলানা ফখরুল ইসলাম (৫০), জামাল (২৮), মাহমুদা (৩০), জাকির (২০) অপর পক্ষের মন্নান বেপারি (৬৫), শাহাবুদ্দিন (৪৫), শাহাদাত (২৫)।

আহতদের মধ্যে শাহাবুদ্দিন ও শাহাদাত ভোলা সদর হাসপাতালে এবং বাকিরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা ফখরুল ইসলাম জানান, আমাদের দখলীয় জমিতে কাজ করায়, মন্নান গংরা ক্ষিপ্ত হয়ে ১০ থেকে ১৫ জন মিলে আমাদের বাড়ি এসে লাঠিসোটা নিয়ে আমাদেরকে পিটিয়ে আহত করে।

অপরদিকে মন্নান জানান, তারা নিজেদের জমিতে কাজ করলে উক্ত ঘটনাকে কেন্দ্র করে ফখরুল গংরা তাদেরকে পিটিয়ে আহত কর।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, দুই পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

দৌলতখানে জমিজমা নিয়ে সংঘর্ষ, নারী সহ আহত ৭

প্রকাশিত : ০৪:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০