০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ আহত ১১

লালমনিরহাটে শিয়ালের কামড়ে ৫জন নারী ও ৩জন শিশুসহ ১১ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১১জুন) বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার বাঁশটারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিয়ালটি ওই এলাকার বাঁশঝাড় থেকে বের হয়ে প্রথমে এক নারীর শরীরে কামড় দিয়ে মাংস তুলে নেয়। তার আত্মচিৎকারে গ্রামের লোকজন লাঠি নিয়ে ধাওয়া করলে শিয়ালটি ছোটা-ছুটি শুরু করে এবং আরো ২জন নারী, ৩জন শিশুসহ ১১জনকে কামড় দিয়ে আহত করে। এক পর্যায়ে আবারও শিয়ালটি বাঁশঝাড়ে লুকিয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য লিটন ইসলাম জানান, বাঁশঝাড় থেকে হঠাৎ বের হয়ে শিয়ালটি ছোটাছুটি করতে সামনে যাদেরকে পেয়েছে তাদেরকেই কামড় দিয়েছে।

তবে শিয়ালটিকে বাঁশঝাড় থেকে ধরার চেষ্টা করেও ধরা যায়নি। আহতদের মধ্যে ৩জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শিয়ালের কামড়ে আহতদের মধ্যে ওই বাঁশটারী গ্রামের মনিন্দ্র নাথ বর্মনের স্ত্রী ময়না রানী বলেন, ‘বাঁশঝাড়ের কাছে ঘাস তুলছিলাম।

শিয়ালটি হঠাৎ বাঁশঝাড় থেকে বের হয়ে আমার পায়ে কামড় দিয়ে রাস্তার দিকে ছুটে চলে যায়। রাস্তায় পথচারী দুই নারীর পায়েও কামড় দেয় শিয়ালটি।

’লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. মনজুর মোর্শেদ দোলন বলেন, ‘শিয়ালের কামড়ে আহতদের সবাই প্রাথমিক চিকিৎসা নিলেও প্রত্যেককে জলাতঙ্কের টিকা নিতে হবে।’

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ আহত ১১

প্রকাশিত : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০