০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

এবার রাধা সাজে দর্শক মাতাবে প্রিয়াঙ্কা জামান

  • বাবুল হৃদয়:
  • প্রকাশিত : ০৮:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
  • 149

এবার রাধা সাজে দর্শক মাতাবে সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। এবার নন্দিত কন্ঠশিল্পী সালমার গানে মডেল হয়েছেন মিষ্টি এই মুখ। গানের শিরোনাম ‌শ্যাম পিরিতে।

প্রিয়াঙ্কা জামান জানান, গানটিতে আমি প্রথম রাঁধা সেজেছি। সবার কাছে একটু ডিফরেন্ট লাগবে। এইটা সালমার একটি জনপ্রিয় গান। এই গানে সবাই আমাকে নতুন একটা লুকে দেখবে। সবার ভালো লাগবে।

সম্প্রতি শেষ হয়েছে শ্যাম পিরিতে গানের শুটিং। শিগগিরই মিউজিক ভিডিওটি SUNDAY MUSIC STATION এর ব্যানারে প্রকাশ করা হবে।

২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু। এরপর আড়ং ও আরএফএল, ‘জিপি’, ‘ভ্যাসলিন লোশন’,আমিন জুয়েলার্সসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিলবোর্ডের মডেল হন তিনি। বেশকিছু নাটকেও অভিনয় করেছেন। এছাড়া কণ্ঠশিল্পী আসিফসহ প্রায় ২০টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন সময়ের আলোচিত এই মডেল ও অভিনেত্রী।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এবার রাধা সাজে দর্শক মাতাবে প্রিয়াঙ্কা জামান

প্রকাশিত : ০৮:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০