০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সিলেটের উন্নয়নে মানুষ তাকে সবসময় মনে রাখবে: রাষ্ট্রপতি

সিলেটের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় তিনি বলেছেন, “প্রথম নির্বিাচিত মেয়র হিসবে সিলেটের উন্নয়নে বদর উদ্দিন আহমদ কামরান যে অবদান রেখেছেন সেজন্য মানুষ তাকে সবসময় মনে রাখবে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ নেতা হারাল।”

রাষ্ট্রপতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কামরানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে কামরানের মৃত্যু হয় বলে তার ছেলে আরমান আহমেদ শিপলু জানান।

গত ৫ জুন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৯ বছর বয়সী কামরানের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তার আগে ২৭ মে তার স্ত্রী আসমা কামরান কোভিড-১৯ আক্রান্ত হন।

শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জুন কামরানকে ঢাকায় নিয়ে এসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

সাতকানিয়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিলেটের উন্নয়নে মানুষ তাকে সবসময় মনে রাখবে: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৯:৫৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০