১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

মা ও ছেলে বেশ আনন্দঘন সময় পার করছি: অপু

পুত্র আব্রাম খান জয়ের সঙ্গে অপু বিশ্বাস

ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস করোনার এই সময়েও বেশ উচ্ছ্বাসিত। তার এই উচ্ছ্বাসের কারণ একমাত্র পুত্র আব্রাম খান জয়। সারা বছর নানা কাজের কারণে ছেলেকে ঠিকমতো সময় দিতে পারেন না। কিন্তু করোনার এই ঘরবন্দি সময় ছেলে জয়কে নিয়েই কাটছে অপুর।

অপু জানান, এই সময়ে জয়ের সঙ্গে নিয়মিত খেলাধুলা করছেন। তাকে লেখাপড়ার তদারকি, সময়মতো খাওয়ানো, ঘুম পাড়ানো থেকে শুরু করে সব কিছুই করাতে পারছেন।

অপু বলেন, আগে পেশাগত কাজের জন্য বেশির ভাগ সময় ঘরের বাইরে থাকতে হতো। চাইলেই জয়কে সময় দিতে পারতাম না। এখন জয়ও সারাক্ষণ আমাকে কাছে পেয়ে খুব খুশি। জয়ের দেখাশোনার পাশাপাশি ঘরের প্রায় সব কাজ করছি, শরীরচর্চা থেকে শুরু করে প্রয়োজনীয় সব কাজই সারছি। তবে বেশি সময় দিচ্ছি জয়কে।

জয় এবার কেজিতে উঠল। ছাত্র হিসেবেও সে খুব মেধাবী। পড়ালেখার পাশাপাশি জয়কে গান আর ছড়া আবৃত্তি শেখাচ্ছেন বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, সব মিলিয়ে মা ও ছেলে বেশ আনন্দঘন সময় পার করছি। এর চেয়ে আমার জীবনে বড় উচ্ছ্বাস আর কী হতে পারে।

এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে অপু অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটিতে অপুর বিপরীতে আছেন বাপ্পী চৌধুরী।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

মা ও ছেলে বেশ আনন্দঘন সময় পার করছি: অপু

প্রকাশিত : ০৬:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০