১১:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

পৃথিবীর ‘সেরা বাবা’ সাকিব আল হাসান

দুই কন্যার সঙ্গে সাকিব

বাবা মানে নির্ভরতা, বাবা মানেই বটবৃক্ষের ছায়া। সন্তানকে ভালো রাখতে জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করে থাকেন বাবারা। বাবা, সে তো বাবাই। তার কল্যাণে এই পৃথিবীর রূপ, রং ও আলোর দর্শন বোঝা যায়। বাবার ঋণ কখনো পরিমাপ করা যায় না।

বাবার প্রতি সম্মান জানাতে বিশ্বজুড়ে আজ পালিত হয়েছে বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস পালন করা হয়।

এই বাবা দিবসে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের স্ত্রী শিশির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে শিশির সাকিবকে পৃথিবীর সেরা বাবা হিসেবে উল্লেখ করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন দুই কন্যার সঙ্গে সাকিবের একটি ছবি।

ইনস্টাগ্রামে আজ এক পোস্টে শিশির লিখেছেন, ‘পৃথিবীর সেরা বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। সন্তানদের সব সময় সময় দিতে তোমার যে প্রাণশক্তি তা অবিশ্বাস্য। ওদের দেখা শোনা করতে তোমার রাত জেগে খাওয়ানো, খেলাধুলা ও পড়ানোয় চেষ্টা অসম্ভব রকম। এ ছাড়া সব চাপ থেকে আমাকে মুক্ত রেখে সময় দেওয়া। তোমার প্রশংসা করতে গিয়ে শব্দ খুঁজে পাই না!’

সাকিব এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দ্বিতীয় কন্যা ইরাম হাসান জন্মের আগে সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছান। এর আগে তার পরিবার ওখানেই ছিল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

পৃথিবীর ‘সেরা বাবা’ সাকিব আল হাসান

প্রকাশিত : ০৭:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০