বিশ্বব্যাপী ভয়াবহ করোনা পরিস্থিতিতে দিশেহারা সকল সেক্টরে। করোনা পরিস্থিতি দিন দিন অারো দীর্ঘতর হচ্ছে। এরূপ পরিস্থিতিতে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে ডেকোরেটর এর সাথে জড়িত ব্যবসায়ী ও কর্মচারীরা।তারই ধারাবাহিকতায় ডেকোরেটর এর সাথে জড়িতদের মানবিক অবস্থা বিবেচনা করে প্রায় শতাধিক ডেকোরেটর মালিকদের বিশ হাজার টাকা করে অনুদান প্রদান করেন চার থানা নিয়ে(ডেমরা,যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুর)অর্ন্তভুক্ত ডেকোরেটর মালিক সমিতি।
২১ জুন (রবিবার) সকালে কোনাপাড়া মান্নান উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে করোনা ভাইরাস মোকাবেলা ও প্রতিরোধে আজীবন সদস্যদের মাঝে এ অর্থ প্রদান করেন সংগঠনের সভাপতি জনাব মোঃফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক হাজী মোঃআসাদুজ্জামান আসাদ।
এসময় অারো ও উপস্থিত ছিলেন, সংগঠন এর উপদেষ্টা হাজী মোঃ নাজিম উদ্দীন, মোঃ এম এ ইউসুফ, মোঃদীন ইসলাম, মোঃআমির হোসেন ও সংগঠনের সহ সভাপতি হাজী এম এ হেসেন রিপন প্রমুখ।
এসময় ডেকোরেটর মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ বলেন,করোনা পরিস্থিতিতে ডেকোরেটর মালিকদের কোনো কাজ ফলে করুন অবস্থায় আছে তারা। এরূপ পরিস্থিতিতে আমাদের মালিক সমিতির পক্ষ থেকে সমিতির প্রায় শতাধিক সদস্যদের মাঝে বিশ হাজার টাকা করে অনুদান প্রদান করি।আশা করি সামান্যতম অর্থ দিয়ে তারা পরিবার পরিজন নিয়ে চলতে পারবে।আমরা সরকারের কাছে অনুদানের আবেদন জানাই। আমাদের ডেকোরেটর মালিক ও শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে আমাদের পাশে দাড়িয়ে আপনার মহনুভবতা প্রকাশ করলে আমাদের অনেক উপকার হবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















