চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের ব্যক্তিগত উদ্যেগে ও নিজস্ব অর্থায়নে করোনা রোগীর সেবায় ফ্রি অক্সিজেন, টেলিমেডিসিন ও ঔষধ সেবা প্রদান চালু করা হয়েছে। ফিরিঙ্গীবাজার ওয়ার্ড অফিস থেকে এই সেব প্রদান করা হবে। বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে টেলিমেডিসিন ও ঔষধ সেবা প্রদান করা হবে। কোভিড ও নন কোভিড সকলেই এই সেবার আওতায় থাকবে। শনিবার ২৭ জুন সকাল ১১ টায় ওয়ার্ড কার্যলয়ে ফ্রি অক্সিজেন, টেলিমেডিসিন ও ঔষধ সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবদুল হালিম দোভাষ, শিক্ষক শাহাদত হোসেন, মোঃ তারেক সর্দার, মোসলেহ উদ্দিন দিদার, আবদুল মাবুদ, মন্জুর আলম, হাজি নাছির আহমদ, লক্ষিপদ দাশ,মন্জুর মোর্শেদ, সবির আহমদ, খোরশেদ আলম রহমান,মোঃ সাইফুদ্দীন, কমোঃ তাজুদ্দিন রিজভী, জাহাঙ্গীর আলম,আবদুল আজিজ,তারাপদ দাশ,তানভীর আহমদ রিংকু,অসিউর রহমান, কায়সার হামিদ,ফরহাদ আহমদ,অনিন্দ্য দেব,সৌরভ দাশ। কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব জানান,বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা রোগীর জীবন বাচাতে অক্সিজেন ও ঔষধ এর বিকল্প নেই।
বেশির ভাগ ক্ষেত্রেই অক্সিজেনের সল্পতার কারনে রোগীদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবন সংকট তৈরী হচ্ছে। অনেকের অক্সিজেন ব্যবহারের সামর্থ্য নেই। তাই এসব বিষয় বিবেচনায় নিয়ে আমার ব্যক্তিগত উদ্যেগে ও নিজস্ব অর্থায়নে করোনা রোগীর সেবায় ফ্রি অক্সিজেন, টেলিমেডিসিন ও ঔষধ সেবা প্রদান চালু করা হয়েছে। তিনি আরও জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই করোনা পরিস্থিতিকে কাটিয়ে উঠতে হবে। সরকারের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। আমি সবসময় ওয়ার্ডবাসী তথা সকলের সেবায় প্রস্তুত। আমার এই কাজে সকলের সহযোগিতা কামনা করছি।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















