১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

সড়কের ওপর ধানমাড়াই, ট্রলির ধাক্কায় প্রাণ গেল কৃষকের

ঠাকুরগাঁওয়ে পাকা সড়কের ওপর ধান মাড়াইকালে মাহেন্দ্র ট্রলির ধাক্কায় হোলার উল্টে গিয়ে ধন দেব রায় (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভোকদগাজী নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ-নেকমরদ সড়কের ভোকদগাজী নাওডোবা নামক স্থানে পাকা সড়কের ওপর ধান মাড়াইয়ের কাজ করছিলেন কৃষক ধন দেব। এসময় সারবোঝাই দ্রুত গতির একটি মাহেন্দ্র ট্রলি পেছন থেকে ধানমাড়াই হোলারে ধাক্কা দেয়। এতে ধানমাড়াইয়ের হোলারটি সড়কের পাশে পানিতে উল্টে পড়লে চাপা পড়ে কৃষক ধন দেবের পা ভেঙ্গে যায় এবং গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রওনা হলে পথে ওই কৃষক মারা যায়। নিহত কৃষক ধন দেব রায় সদর উপজেলার বিশ্বাসপুর গ্রামের কটকু রায়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, নিহত কৃষকের পরিবার থানায় অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সড়ক-মহাসড়কসহ বাজার ও গ্রাম গঞ্জের ছোট বড় পাকা সড়কের ওপর ধান কাটা মাড়াই, খড় শুকানো ও সিদ্ধধান শুকানোর হিড়িক পড়েছে। আর এরই ওপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে বাস, ট্রাক, মিনিবাস, মোটরসাইকেল, রিক্সা-ভ্যান এবং ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন। ফলে এসব যানবাহনের চালকদের সর্বদা দুর্ঘটনার আশংকার মধ্যে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। অথচ এর প্রতিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় ভুক্তভোগীদের মাঝে ক্ষোভ বৃ্দ্ধি পাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সড়কের ওপর ধানমাড়াই, ট্রলির ধাক্কায় প্রাণ গেল কৃষকের

প্রকাশিত : ০৮:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০