১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. নুরুজ্জামান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে ও আলীকদম উপজেলা কৃষি অফিসের অফিস সহকারী ছিলেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোর্শেদুল আলম চৌধুরী বলেন, রবিবার সকাল ১১টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস খুটাখালী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী নুরুজ্জামান ঘটনাস্থলে নিহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ০৯:০০:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০