বৃষ্টি এবং উজানের ঢল অব্যাহত থাকায় টাঙ্গাইলে বৃদ্ধি পেয়েছে প্রায় সব কয়টি নদীর পানি।এর মধ্যে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার দুপুরে যমুনা নদীর পানি বিপসসীমার ৯ সে.মি. উপরে এবং ধলেশ্বরী নদীর পানি ১৫সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদী তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্র্তৃপক্ষ বলছে নদীর পানি আরো বৃদ্ধি পাবে।
এ ব্যাপারে টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, টাঙ্গাইলের যমুনা, পুংলী, ঝিনাই, বংশাই ও ধলেশ্বরীর পানিতে পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে যমুনা নদীর পানি বিপদসীমার ৯ সে.মি. উপরে এবং ধলেশ্বরী নদীর দেলদুয়ার উপজেলার এলাসিন ব্রিজের এখানে বিপদ সীমার ১৫সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পানি কমলে আরো ভাঙন হতে পারে বলে আশঙ্ক করা হচ্ছে। নদী ভাঙন কবলিত এলাকাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ স্থানে ভাঙন রোধে আমরা কাজ করছি এবং কাজ চলমান রয়েছে।
তিনি আরো বলেন, জরুরি ভিত্তিতে ৮ টি পয়েন্টে ৩ কোটির টাকার কাজ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















