০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বুড়িগঙ্গায় লঞ্চডুবির প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সার্বক্ষণিক উদ্ধার কাজের খোঁজ-খবর রাখছেন বলে তাঁর দপ্তর থেকে জানানো হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর থেকে আসা ময়ূর-২ লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ডুবে যায় মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের দিকে আসা লঞ্চ এমভি মর্নিং বার্ড।

ফায়ার সার্ভিসের ডুবুরিদের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ ও বিআইডব্লিউটিএর কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেন। বেলা ২টা পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করার কথা জানান উদ্ধারকারীরা।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, সরকারপ্রধান লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

ট্যাগ :
জনপ্রিয়

বিজনেস বাংলাদেশ-এ সংবাদ প্রকাশের পর কেরানীহাটে নালা–সড়ক সংস্কার

বুড়িগঙ্গায় লঞ্চডুবির প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত : ০৪:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০