খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে সিজেএফডি’র শোক গেদুচাচা খ্যাত কলামিস্ট ও সাংবাদিক এবং চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা (সিডিজেএফডি) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)।
সিজেএফডি’র ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন আজ এক শোক বার্তায় খোন্দকার মোজাম্মেল হকের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শোক বার্তায় সিজেএফডি নেতৃবৃন্দ বলেন, খোন্দকার মোজাম্মেল হক ছিলেন একজন নির্ভীক ও প্রথিতযশা সাংবাদিক। তার মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। খোন্দকার মোজাম্মেল হক বিকেল ৪টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান























