নরসিংদী জেলা পুলিশ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে যখন দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তখন অপরাধীদের একটা অংশ পুলিশ কে ফাকি দিতে নিত্য নতুন কৌশল অবলম্বন করে চালিয়ে যাচ্ছে ইয়াবার মতো মরনঘাতী ব্যবসা। তবে পুলিশ করোনার পাশাপাশি নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায়ও প্রশংসনীয় ভূমিকা রেখে চলছে। তারই অংশ হিসাবে ইয়াবার ব্যপক চালান আটক করেন।
২৯ জুন, সোমবার নরসিংদী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুন সোমবার ভোর (০৪:১৫ ঘটিকায়) অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহম্মেদ,সদর সার্কেল নরসিংদীর নেতৃত্বে নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক(অপারেশন্স) তোফাজ্জল হোসেন, এসআই এম নঈমুল ইসলাম মোস্তাক,এসআই ফয়জুল হাকিম,এএসআই দীপক কুমার সরকার সহ সদর থানা পুলিশের একটি টিম নরসিংদী মডেল থানাধীন ঢাকা সিলেট মহাসড়কের মোল্লা স্পিনিং মিলস্ সংলগ্ন ভাগদী এলাকা হতে একটি মাইক্রোবাস মাধ্যমে ইয়াবা পাচারের সময় ২৭,০০০(সাতাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৪(চার) জনকে আটক করেন।
আটককৃত আসামীরা মাদক চালান পাচারের লক্ষ্যে সিলেট হতে হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়ীয়া,কিশোরগঞ্জ হয়ে নরসিংদী নিয়ে আসছিল।আটককৃত আসামীরা হলো – মাদকের মূল হোতা মোঃ আজির উদ্দিন(২৭),পিতামৃত
-জাবেদ আলী,সাং-পাঠাকুইন, সহকারী মোঃ মিনার (২১),পিতা-সানুর আলী,সাং-মুফতীরগাও,উভয়থানা বিশ্বনাথ, মাইক্রোবাসের ড্রাইভার মোঃ আজাদ মিয়া (৩৪),পিতা-নূর মিয়া,সাং-মাইজবাগ,মাইক্রোবাসের ড্রাইভারমোঃ নোমান আহম্মেদ বকুল(৩২),পিতামৃত-আব্দুল হান্নান,সাং-শেখপাড়া,উভয়থানা-মোগলাবাজা র,সর্বজেলা-সিলেট।
আটককৃত আসামীদের থেকে আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে ২৭,০০০(সাতাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট,মূল্য -৮১,০০,০০০/=(একাশি লক্ষ ) টাকা।উক্ত আলামত ১নং,২নং আসামী ১০,০০০ পিস করে এবং ৩নং,৪নং ১,০০০ পিস করে ও সাউন্ড বক্সের ভিতর সুকৌশলে ৫,০০০ পিস ইয়াবা বহন করতেছিল। একটি মাইক্রোবাস, ০৭ (সাত টি) মোবাইল সেট ও একটি সাউন্ডবক্স।এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানানো হয়।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















