০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

জামালপুরে বন্যা আরো অবনতি

উজানের পাহাড়ী ঢল ও টানা বর্ষনে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্রসহ সকল নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার ২৭ টি ইউনিয়ন এবং ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ পৌরসভার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। জেলায় ১ লাখ ৫০ হাজার মানুষ পানিবন্দী। পানিবন্দী মানুষ গবাদি পশুসহ বিভিন্ন বাঁধ ও আশ্রয় কেন্দ্র্রে আশ্রয় নিয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় মেলান্দহ-মাহমুদপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার ৭ হাজার হেক্টর জমির পাট, আউশ, বাদাম ও সবজিসহ বিভিন্ন ফসল। বন্যা কবলিত ইউনিয়নগুলোর সাথে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যা কবলিত এলাকার জন্য ২৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

দেশের বাজারে কমল সোনার দাম

জামালপুরে বন্যা আরো অবনতি

প্রকাশিত : ০৫:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
উজানের পাহাড়ী ঢল ও টানা বর্ষনে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্রসহ সকল নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার ২৭ টি ইউনিয়ন এবং ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ পৌরসভার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। জেলায় ১ লাখ ৫০ হাজার মানুষ পানিবন্দী। পানিবন্দী মানুষ গবাদি পশুসহ বিভিন্ন বাঁধ ও আশ্রয় কেন্দ্র্রে আশ্রয় নিয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় মেলান্দহ-মাহমুদপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার ৭ হাজার হেক্টর জমির পাট, আউশ, বাদাম ও সবজিসহ বিভিন্ন ফসল। বন্যা কবলিত ইউনিয়নগুলোর সাথে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যা কবলিত এলাকার জন্য ২৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ইমরান