কুমিল্লার কৃতি সন্তান ট্রান্সকম গ্রুপ এবং দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)। সিজেএফডি’র ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন আজ এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আজ বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বিজনেস বাংলাদেশ/ইমরান























