০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

টেকনাফ স্থলবন্দরে জুনে ১৭ কোটি টাকার রাজস্ব আদায়

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে গত জুন মাসে ১৬ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৮ কোটি ৪১ লাখ ৬৬ হাজার টাকা বেশি। আজ শুক্রবার রাজস্ব আদায়ের এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন।

তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরের গত জুন মাসে ২৩২টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১৬ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

অপরদিকে, মিয়ানমারে রফতানি হয়েছে ৪৯টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ১ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকার দেশি পণ্য।

এ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮ কোটি ৫২ লাখ টাকা। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৮ কোটি ৪১ লাখ ৬৬ হাজার টাকা বেশি আদায় হয়েছে। এতে মিয়ানমারের পণ্য আমদানি হয়েছে ২৮ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকার।

এছাড়া গত মাসে শাহপরীরদ্বীপ করিডোরে ৫ হাজার ২১৩টি গরু, ৩ হাজার ৩১২টি মহিষ আমদানি করে ৪২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়েছে।

তিনি আরও বলেন, জুন মাসে মিয়ানমার থেকে পণ্য আমদানি বেশি হওয়ায় টার্গেটের চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

টেকনাফ স্থলবন্দরে জুনে ১৭ কোটি টাকার রাজস্ব আদায়

প্রকাশিত : ০৫:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০