একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় যোদ্ধা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেনের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় মল্লিকপুর খলসি সরকারি গোরস্থানে তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় তিনি মৃত্যুবরন করেন। তিনি নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের জনপ্রিয় নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
দাফনের আগে শুক্রবার সকাল ১০ টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় হাজারো লোকের উপস্থিতি প্রমান করে তিনি তার এলাকায় কতটা জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।
জানাজার আগে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদাণ করে নাচোল উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, সাবেক এমপি জিয়াউর রহমান জিয়া, গোলাম মোস্তফাা বিশ্বাস, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজাসহ স্থানীয় ও দলীয় নেতা-কর্মীরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















