মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে বাংলাদেশ ছাত্রলীগের গৃহীত কর্মসুচীর অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসুচী অব্যাহত রয়েছে।
শনিবার দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়ন ও ১নং চেহেলগাাজী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে দুটি ইউনিয়নে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর ইসলাম রাহুল, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম আতিক, শামীম রেজা, চেহেলগাজী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুবেল ইসলাম রুবেল, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামু, শেখপুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল ইসলাম, সাধারন সম্পাদক সাব্বির আহমেদ, তানভীর ইসলাম রাহুল তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখু মুজিবুর রহমানের আদর্শে গড়া ছাত্রলীগ জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ যে কোন দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় ছাত্রলীগ রয়েছে কঠোর অবস্থানে । এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বেশি বেশি করে গাছ লাগার আহবান জানান তিনি। ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসুচী দিনাজপুর শহরের পৌর এলাকার ১২ টি ওয়ার্ডসহ ১০ ইউনিয়নে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















