০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সড়কে ঝড়লো ১০ প্রান

ময়মনসিংহের নান্দাইল ও ভালুকা দিনাজপুরের বীরগঞ্জে বাসচাপায় ১০ জন নিহত হয়েছে সোমবার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে বিআরটিসির একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে পাঁচজন মারা গেছেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৫ জন নিহত হয়েছে। নান্দাইলে ট্রাকের চাপায় এক অটোরিকশা চালকসহ ৩ জন এবং ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে দুই ভাই মারা যান।

নান্দাইলে নিহতরা হলেন- উপজেলার সিংরাইল ইউনিয়নের ফাইজুল মিয়ার ছেলে অটোরিকশা চালক হানিফ মিয়া (২২), কেন্দুয়া উপজেলার রমজান আলীর ছেলে নয়ন মিয়া ও রেনু মিয়ার ছেলে আরিফ মিয়া (২৫)।

ভালুকা উপজেলায় নিহতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কলবান্দা গ্রামের মুঞ্জুর মোর্শেদের দুই ছেলে জয় মোর্শেদ তুষার (৩২) ও জাবের মোর্শেদ আকাশ (৩০)। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মুঞ্জুর মোর্শেদ, তার স্ত্রী ও তার ভাই।

সোমবার (৬ জুলাই) সকালে নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, অটোরিকশা চালক হানিফ মিয়া রোববার (৫ জুলাই) রাতে কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে নান্দাইল আসছিলেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল মেরেঙ্গা চকমতি এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।এতে চালক হানিফ মিয়া ও যাত্রী আরিফ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশার যাত্রী নয়ন মিয়া। তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

ঘাতক ট্রাক উদ্ধার ও চালককে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।অপরদিকে ভরাডোবা হাইওয়ে পুলিশের আইসিএস হাদিউল ইসলাম জানান, মহাসড়কের জামিরদিয়া তেপান্তর শুটিং স্পটের সামনে একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক জয় মোর্শেদ নিহত হন।

তার ছোটভাই জাবের মোর্শেদ আকাশকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা যান। আহত মুঞ্জুর মুর্শেদ, তার স্ত্রী জেসমিন আক্তার ও ভাই মাহবুবুল হক লাকীকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

সড়কে ঝড়লো ১০ প্রান

প্রকাশিত : ০৬:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০