১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

করোনা সংক্রমণ রোধে ঈদে সবাইকে সচেতন হতে হবে: কাদের

ছবি সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ রোধে আসন্ন ঈদে সবাইকে সচেতনতার জনযোদ্ধা হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

করোনার নমুনা পরীক্ষা, সনদ, প্লাজমা ডোনেশনসহ বিভিন্ন ক্ষেত্রে এ সংকটকে ঘিরে এক শ্রেণির অসাধুচক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে এবং মানুষ ঠকাচ্ছে, সরকার এসকল প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন এ ধরণের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া কিছু নয়।

তিনি বলেন, কিছু মানুষ সংক্রমণ লুকিয়ে তথ্য গোপন করে চলাফেরা করছেন, আবার কেউ করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে বিমানবন্দরে পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছে।

বিদেশে যাওয়ার তীব্র প্রতিযোগিতা এবং সত্য গোপন রাখায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে এবং লাখ লাখ প্রবাসীদের অবিশ্বাস আর অনিশ্চয়তার আঁধারে ঠেলে দিচ্ছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

লক্ষণ দেখা দিলে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন তথ্য গোপনের সাথে দেশের ইমেজ, লাখ লাখ প্রবাসীর ভাগ্য এবং ভবিষ্যতও অনিশ্চয়তায় আবর্তিত হবে।

আক্রান্তদের চিকিৎসায় সম্মুখসারিতে থেকে যারা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের আবারও অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন: আপনারা ত্যাগ, মনোবল এবং সংকটে সহমর্মিতার যে নজির স্থাপন করেছেন জাতি তা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক

করোনা সংক্রমণ রোধে ঈদে সবাইকে সচেতন হতে হবে: কাদের

প্রকাশিত : ০১:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০