০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

দৈনিক ভোরের পাতা পত্রিকার ভালুকা অফিসে চুরি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ভালুকার আমতলী মোড়ে দৈনিক ভোরের পাতা পত্রিকার উপজেলা প্রতিনিধির বাক্তিগত অফিস ছিল।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে একটি মোবাইল, ১০টি মেমোরী কার্ড, একটি পেনড্রাইভ, নগদ ২০ হাজার টাকা ও পত্রিকার পরিচয়পত্র চুরি করে নিয়েছে দুষ্কৃতকারীরা।

দৈনিক ভোরের পাতার ভালুকা প্রতিনিধি তোফাজ্জল হোসেন জানান, সংবাদ সংগ্রহের কাজ শেষে মঙ্গলবার রাতে বাক্তিগত অফিস বন্ধ করে বাসায় চলে যাই। ওই রাতে চোরেরা অফিসের সাটারের তালা ভেঙ্গে থাই গ্লাস খুলে ভিতরে প্রবেশ করে। এ ঘটনায় ভালুকা মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ভালুকা প্রতিনিধি মামুন সরকার জানান, সাংবাদিক তোফাজ্জল হোসেন সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে।সকলে তাকে ভালো মানুষ হিসেবে জানে। এমন ঘটনা অপ্রত্যাশিত।

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আসাদুজ্জামান সুমন এ ঘটনায় ত্রিব্য ক্ষোব প্রকাশ করেছেন। অনতিবিলম্বে ঘটনার সাথে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান তিনি।

এসএ টিভির ময়মনসিংহ প্রতিনিধি, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সহ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন রুবেল জানান, সাংবাদিক তোফাজ্জল হোসেন দীর্ঘদিন যাবত আমাদের সহকর্মী হিসেবে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন। আমাদের জানা মতে তার কোন শত্রু নেই। এটি অত্যান্ত দুঃখজনক ঘটনা। পুলিশ দ্রুত এদের ধরে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।

ভালুকা মডেল থানার এস.আই রুহুল আমিন জানান, সাংবাদিকে অফিসে রাতে এই ঘটনা ঘটেছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, সাংবাদিক অফিসে চুরির ঘটনায় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

দৈনিক ভোরের পাতা পত্রিকার ভালুকা অফিসে চুরি

প্রকাশিত : ০৭:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০