জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ এর অংশ হিসেবে এবং “গাছ লাগান পরিবেশ বাঁচান” স্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবক লীগ শরীয়তপুর জেলা শাখা আজ নড়িয়ার লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
শরীয়তপুর জেলা পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা কাজী মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন ডিকেন খান, জেলা সাংগঠনিক সম্পাদক মালেক হোসেন অপু প্রমুখ।

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নড়িয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সুজলা সুফলা শষ্য শ্যামলা সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করাতে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
তিনি বলেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমিও তাদের সাথে সম্পৃক্ত হলাম। তাদের ভালো কাজের জন্য আমি সব সময় সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি আরো বলেন, গাছ লাগানের ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও জলবায়ু ভারসাম্য রক্ষায় অগ্রনী ভুমিকা পালন করবে। এর ফলে দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের নিজস্ব উন্নয়নও সাধিত হবে । দেশের প্রতিটি মানুষ অন্তত পক্ষে তিনটি করে গাছ লাগালে খুব শীঘ্রই বাংলাদেশ সবুজায়নে পরিনত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী মোয়াজ্জেম হোসেন বলেন, প্রধানমন্ত্রী’র নির্দেশ এবং তার কর্মসূচি বাস্তবায়ন করা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব । তাই স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ যদি ১৮ কোটি মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে প্রচারণা চালায়, তাহলে এর মধ্যে যদি অন্তত পক্ষে অর্ধেক মানুষও এগিয়ে আসে এবং প্রতিটি মানুষ কমপক্ষে পাঁচটি বা তার অধিক গাছ লাগায় ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে খুব দ্রুত ৫০ কোটি গাছ লাগানো খুব একটা কঠিন কাজ হবে না । এর ফলে দেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, মহামারী কবে যাবে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৃদ্ধিতে সহযোগিতা পাবে।
তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু, এর রক্ষণাবেক্ষণের মহান দায়িত্ব স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে পালন করতে হবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















