০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

করোনায় লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল মারা গেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরে দুইজন ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।

শাহজাহান কামাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি রায়পুর পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক তানজিদ কামালের বাবা।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলায় এক হাজার১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ৭৫০ জন রোগী সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত, এর আগে করোনায় আক্রান্ত হয়ে গত ২১ জুন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদ উল্যা মারা গেছেন। তিনি ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

করোনায় লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত : ০৩:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০