লালমনিরহাটে রাস্তা সংস্কারের দাবীতে পৌরসভার সাপটানা সরকারী আবাসনবাসী
মানববন্ধন করেছে।
বুধবার (১৫জুলাই) বেলা ১১টা থেকে ওই আবাসনে যাওয়ার মুল রাস্তায় হাঁটু পানিতে দাড়িয়ে ঘন্টাব্যাপী তারা এ মানববন্ধন করে। মানববন্ধনে পাশাপাশি দু’টি আবাসনে বসবাসরত ৩শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে আবাসন আশ্রয়ন প্রকল্প বহুমূখী বসবায় সমিতির সভাপতি রাশেদ ইসলাম বলেন, সরকারী এ আবাসন প্রতিষ্ঠার পর থেকে রাস্তার জন্য ভোগান্তিতে পড়েছে আবাসনের ৩১০ টি পরিবারের প্রায় ১২শ মানুষ’। বর্ষা মৌসুমে অল্প বৃষ্টির পানিতে রাস্তার অর্ধেক অংশ তলিয়ে যায়। আর বাকি রাস্তা বড় বড় গর্ত ও কাদায় পিচ্ছিল হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ে।
এই রাস্তায় কোন যানবাহন চলাচল না করায় অসুস্থ্য রোগীকে নিয়ে পড়তে হয় চমর বিড়ম্বনায়। গত ৫বছরে রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণপ্রতিনিধিদের কাছে ঘুরেও কোন কাজ হয়নি। মানববন্ধনে অন্যান্যের মধ্যে আশ্রয়ন প্রকল্প বহুমূখী বসবায় সমিতির সাধারন সম্পাদক রাজু ইসলাম, আবাসনবাসী মোহব্বর আলী, দিপু ও স্কুল ছাত্রী রাফিয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ




















