০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় সাবেক নৌ প্রধানের মৃত্যু

সাবেক নৌবাহিনী প্রধান মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম। ফাইল ছবি

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম (৭৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১ জুলাই তিনি করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। বুধবার (১৫ জুলাই) বাদ আসর নৌসদর দফতর মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়।

রিয়ার এডমিরাল (অব.) এম মোহাইমিনুল ইসলাম পেশাগত জীবনে বিভিন্ন জাহাজ/ঘাঁটির অধিনায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিএন ফ্লিট, চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ১৯৯১ সালের ৪ জুন নৌপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৫ সালের ৩ জুন পর্যন্ত দীর্ঘ চার বছর সফলতার সঙ্গে নৌপ্রধানের দায়িত্ব পালন করেন।

রিয়ার এডমিরাল (অব.) মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম ১৯৪১ সালের ১১ সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান এবং ১৯৬৩ সালের ১ ডিসেম্বর কমিশন লাভ করেন। তিনি তুরস্ক ও ফ্রান্সে সাবমেরিনের ওপর বিশেষায়িত কোর্স সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্রের নেভাল কমান্ড কলেজ থেকে গ্রাজুয়েশন এবং থাইল্যান্ডের রাজা কর্তৃক ‘নাইট গ্র্যান্ড ক্রস’ উপাধিতে ভূষিত হন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

করোনায় সাবেক নৌ প্রধানের মৃত্যু

প্রকাশিত : ০৭:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০