বরগুনা ‘আমাদের জন্য আমরা’ সামাজিক সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে ব্যক্তিগত উদ্দোগে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের জন্য আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহর নিকট আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাব একটি হাই ফ্লো নাজাল কোনোলা মেশিন ও ৫ টি ইউপি এস মেশিন হস্তান্তর করেন।
এসময় সিভিল সার্জন ডাঃ হুমাউন শাহিন খান, করোনা ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কামরুল আজাদ, বরগুনা পাবলি পলিসি ফোরামের আহ্বায়ক মোঃ হাসানুর রহমান, নাগরিক কমিটি সম্পাদক মনির হোসেন কামাল, ‘আমাদের জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক মুশফিক আরিফ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।গত ২৪ জুন সাংবাদিক মুশফিক আরিফ ‘আমাদের জন্য আমরা’ সংগঠনের পক্ষ থেকে হাসপাতালে হাই ফ্লো নাজাল কোনোলা মেশিন ক্রয়ের সহযোগিতা চেয়ে একটি পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপর আজ পর্যন্ত ৪ টি হাই ফ্লো নাজাল কোনোলা মেশিন স্থাপন হয়েছে।
আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাব মেশিন হস্তান্তর করে বলেন, আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন তা ইনিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছি। মানুষের কল্যানে কাজ করার যে শিক্ষা বঙ্গবন্ধু শিখিয়েছেন আমি সেটাই করার চেস্টা করছি।
বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ




















