০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

মতলব উত্তর থানার ওসি আক্রান্ত

চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার কর্মস্থলের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন তিনি। সেখানেই তার চিকিৎসা চলছে।

সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে সোমবার নমুনা পরীক্ষা করান ওসি নাসির উদ্দিন মৃধা। বুধবার (১৫ জুলাই) নমুনার রিপোর্টে করোনা পজেটিভ আসে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. শাহ কামাল জানান, স্যারের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।

সকালে নিরাপদ ও সামাজিক দূরত্বে থেকে তার সঙ্গে কথা বলেছি। আপাতত কোনো সমস্যা হচ্ছে না।

এদিকে, চাঁদপুরে কয়েক দফায় পুলিশ বাহিনীর প্রায় ১০০ সদস্য করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে ৮০ জনই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বাকিরা চিকিৎসাধীন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়েই চাঁদপুরে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে জেলার শীর্ষ কর্মকর্তাও করোনায় আক্রান্ত হন।

বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মতলব উত্তর থানার ওসি আক্রান্ত

প্রকাশিত : ০২:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০