বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) – এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্যারকে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
জনাব আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক মেধাবী ছাত্র মধুসূদন মন্ডলকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগ পাওয়ায় নেতৃবৃন্দ তাকেও অভিনন্দন জানান। তাদেরকে নিয়োগদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এমসিজেএএ)-এর নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ























