০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মারা গেলেন ঢাবির সাবেক ভিসি এমাজউদ্দীন

অধ্যাপক এমাজউদ্দীন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি, রাষ্ট্রবিজ্ঞানী ও বুদ্ধিজীবী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মারা গেছেন।
শুক্রবার ভোর রাতে স্ট্রোক করার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে পৌনে ছয়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ ল্যাবএইড হাসপাতালে রয়েছে।

অধ্যাপক এমাজউদ্দীন ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। প্রায় আড়াই দশক তিনি ঢাবির পলিটিক্যাল সায়েন্স বিভাগে অধ্যাপনা করেছেন। পাশাপাশি পালন করেছেন বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও।

ঢাবির ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভাইস চ্যান্সেলর ছিলেন এমাজউদ্দীন আহমদ। এরপর ছয় বছরের কর্মবিরতি শেষে ২০০২ সালে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভের ভাইস চ্যান্সেলর পদে যোগ দেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

মারা গেলেন ঢাবির সাবেক ভিসি এমাজউদ্দীন

প্রকাশিত : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০