“মুজিব বর্ষের আহবান, প্রত্যেকে তিনটি করে গাছ লাগান” এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে নওগাঁয় বৃক্ষ রোপন কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ সদর আসনের সংসদ সদস্যের তত্বাবধায়নে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা শ্রমিক লীগের উদ্যোগে শুক্রবার দুপূরে শহরের পার-নওগাঁ শেখপুরায় প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা।
জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক এস এস মামুনুজ্জামান মামুনের সভাপতিত্বে এ সময় মধ্যে সদর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহিম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আসলাম সিকদার, আব্দুর রশীদ, যুগ্ন সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মহসীন আলীসহ শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রমিকলীগের উদ্যোগে দুইশত বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয় এবং পরবর্তীতে আরও ১০ হাজার চারা রোপন করা হবে জানান তারা ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















