০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও পিকআপের সংঘর্ষে চালক নিহত

ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে সালাহউদ্দিন (২৫) নামে পিকআপের এক চালক নিহত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঁঠালি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় কাঁঠালি এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।ময়মনসিংহ থেকে ঢাকাগামী পিকআপকে একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি মহাসড়কে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই পিকআপের চালক সালাহউদ্দিন মারা যান।

তিনি জানান, নিহত সালাহউদ্দিন ভোলার দৌলতখা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শফিকুল ইসলাম খান মিল্টন: রাজনীতিতে ৪২ বছরের পথচলা, জনসেবায় নতুন দায়িত্ব

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও পিকআপের সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত : ০৪:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০