মুজিব বর্ষ উপলক্ষ্যে লালমনিরহাটে আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ১হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরন ও আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে জেলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে আনছার ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোঃ আসাদুজ্জামান গনি, সহকারী জেলা কমান্ড্যান্ট আ.হ.ম
নুরুল কবীর,সদর কর্মকর্তা প্রণয় অধিকারী প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















