০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে টঙ্গীতে খাদ্য সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন

টঙ্গীতে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে গরিব অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে টঙ্গীর আশরাফ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ¦ আমান উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো: কাইয়ুম সরকার, আবুল কালাম আজাদ মালম, সোহেল রানা, হাজী মো: শাহ আলম, আসাদুজ্জামান আসিফ, কে এম পলাশ মাহমুদ, পশ্চিম থানা যুবলীগ নেতা আক্তার হোসেন সরকার প্রমুখ।
কামরুল আহসান সরকার রাসেল বলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে করোনা ভাইরাস শুরু থেকেই যুবলীগের নেতাকর্মীরা অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তাদেরকে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। আমাদের এই সহযোগিতা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে ৩শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী, ১ হাজার মাস্ক ও ৫০টি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে টঙ্গীতে খাদ্য সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন

প্রকাশিত : ০৫:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০