০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

রাঙ্গামাটির কলেজগেইট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাঙ্গামাটি শহরের কলেজ গেইট এলাকায় অবৈধভাবে জায়গা দখল করে স্থাপনা নির্মাণের উচ্ছেদ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও রাঙ্গামাটির সড়ক ও জনপথ বিভাগ(সওজ)। সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাশ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে কলেজ গেইটের বাসিন্দা নাজির উদ্দিনের(৬৩) অবৈধভাবে দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থাপনার মালিক নাজির উদ্দিন রাঙ্গামাটির সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ড সুপারভাইজার পদে চাকরি করতেন। বর্তমানে তিনি চাকরি থেকে অবসরে আছেন। তার স্থাপনা উচ্ছেদের ফলে প্রায় ৪ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

স্থাপনা উচ্ছেদের বিষয়ে মালিক নাজির উদ্দিন বলেন, কেউ ষড়যন্ত্র করে আমাকে হিংসা করে এসব কাজ করিয়েছে। আমার স্থাপনা নির্মাণে কোনো প্রকার ভুল ছিল না। আমিও এর আগে সড়ক ও জনপথ বিভাগে চাকরী করতাম। সেহেতু আমারও কিছুটা ধারনা আছে যে, রাস্তার কত ফুট দুরত্বে স্থাপনা করা যাবে। মূলত এলাকার কিছু রাজনৈতিক দলীয় ব্যক্তিদের চাঁদা না দেওয়ায় তার স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে জানান নাজির উদ্দিন। কারা চাঁদা দাবি করছে এমন প্রশ্নে তিনি পতিবেদককে জানান, রাঙ্গামাটি শহরের কিছু স্থানীয় রাজনীতি করা ছেলে প্রায় ২-৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা এসব কাজ করিয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটির সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.শাহে আরেফিন বলেন, সড়ক ও জনপথ বিভাগের নিয়ম অনুযায়ী রাস্তার পাশে যে কেউ অবৈধ স্থাপনা করলে প্রথমত নোটিশ দিই। নোটিশ দেওয়ার নির্দিষ্ট সময়ে তা কাজ করা হয়। দুই মাস পর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। কোনো রকম অবৈধ স্থাপনা আর যাহাতে না হয় সেজন্য সড়ক ও জনপথ বিভাগ অত্যান্ত সচেতন। যার কারণে এরকম কোনো কিছু হলে দ্রæত পদক্ষেপ নেওয়া হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাশ বলেন, রাঙ্গামাটিতে বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন অবৈধভাবে জায়গা দখল করে স্থাপনা করেছে সেগুলো উচ্ছেদের অভিযান চালাচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যেমে সড়ক ও জনপথ বিভাগ কলেজগেইটের এলাকায় কিছু অংশ অবৈধভাবে জায়গা দখল করে স্থাপনা সেগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
স্থাপনার মালিক নাজির উদ্দিন নিয়ম না মেনে তার স্থাপনা নির্মাণ করেছে। রাস্তার দশ ফুট দূরত্বে স্থাপনা করার নিয়ে আছে। কিন্তু তিনি নিয়ম না মেনেই স্থাপনা নির্মাণ করেছেন। যার কারণে নিয়মঅনুযায়ী তার স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

রাঙ্গামাটির কলেজগেইট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত : ০৬:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০