০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কারিতাসের উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ময়মনসিংহের ধোবাউড়ায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কারিতাসের উদ্যোগে ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া সেন্ট তেরেজাস মিশন প্রাঙ্গনে ১শ পরিবারের মাঝে করোনা সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে নগদ অর্থ বিতরণ করা হয়।

ফাদার পিটার রেমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। এছাড়াও উপস্থিত ছিলেন, কারিতাস ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং,কারিতাস ময়মনসিংহ অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অসীম মানখিন, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য রুপলি চিরান প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, করোনা ভাইরাস সংক্রমনে সবাইকে সচেতন হতে হবে এবং ঘরের বাহিরে গেলে অবশ্য‘ই মাক্স ব্যবহার করতে হবে। ধোবাউড়া উপজেলায় আর যেন কোন করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সে জন্য সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কারিতাসের উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত : ০৭:২২:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০