১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

টানা বৃষ্টিতে ভাসছে সিরাজদিখান

একদিকে উজান থেকে নেমে আসা পানি ও অতি বৃষ্টিপাতের কারণে মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি। অন্যদিকে মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশের মতো মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আব্যাহত থাকায় উপজেলার কয়েকটি ইউনিয়নের ব্যস্ততম বাজার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। দু’দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে ভোগান্তিতে পড়েছেন সিরাজদিখান উপজেলাবাসী। ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক স্থানে রাস্তা ও ফুটপাত তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বহু এলাকায় পথচারী ও কর্মজীবীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

দিনের শুরু বৃষ্টি দিয়ে হচ্ছে গত কয়েকদিন যাবত।একদিকে বন্যার পানিতে উপজেলার টানি জমি গুলোও ইতোমধ্যে ডুবে গেছে সেই সাথে টানা বৃষ্টিতে নাকাল সিরাজদিখান উপজেলা।

গতকাল কয়েকদিনের অঝোর ধারায় বৃষ্টির কারণে দুর্বিষহ হয়ে উঠেছে সিরাজদিখান উপজেলাবাসীদের জনজীবন। টানা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে সিরাজদিখান ১৪টি ইউনিয়নের বসবাসরত বাসিন্দারা। বৃষ্টিতে কয়েকটি ইউনিয়নের বিভিন্ন সড়কে পানি জমে খানাখন্দের কারণে ছোট বড় যানবাহন চলাচলে ছিলও ভয়াবহ অবস্থা । এছাড়াও বৃষ্টির কারণে সকাল থেকেই ঢাকা মাওয়া মহাসড়কে যানবাহনও ছিল কম।টানা বৃষ্টির কারণে বেশী ভোগান্তিতে পড়তে হয়েছে হাটবাজারে আগত লোকজনের। উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় বিভিন্ন ইউনিয়নের খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

সরেজমিনে সিরাজদিখান বাজারে গিয়ে দেখা যায় বৃষ্টির কারণে বাজারে প্রায় হাঁটুপানি। খোঁজ নিয়ে জানাযায় বাজারে আগে কোন পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিলোনা। বাজারের বণিক সমিতি ইতোপূর্বে পানি নিষ্কাশনের জন্য বাজারে কাজ করলেও আধা কাজ বাকি থাকায় বৃষ্টি হলে বাজারে আগের মতোই পানি জমে জমে বাজারের ভিতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বাজারের দোকানদার জানান,বাজারের ভিতরের আবস্থা আগে আরো খারপ ছিলো ইদানীং কাজ করিয়েছে কিন্ত অনেক দোকানের সামন দিয়ে এখনো কাজ হয়নি।

সিরাজদিখান বাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার জানান,সিরাজদিখান বাজারের ব্যাপক কাজ হচ্ছে আর এই কাজের কারণেই সাময়িক সমস্যা হচ্ছে। বাজারে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ করা হচ্ছে এছাড়া বাজারের নতুন করে সেট নির্মাণ করা হচ্ছে।আমাদের এই উন্নয়ন কাজগুলো চলমান বিদায় সাময়িক বাজারে সমস্যা আছে ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে বাজারে কোন সমস্যাই থাকবেনা। আর বৃষ্টির পানি নিষ্কাশনের কাজ করছি আমরা খুব দ্রুতভাবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

টানা বৃষ্টিতে ভাসছে সিরাজদিখান

প্রকাশিত : ০৫:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০