১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

জিপিএইচ ইস্পাতের ১ হাজার অক্সিজেন সিলিন্ডার চট্টগ্রাম জেলা প্রশাসককে হস্তান্তর

করোনা মহামারীর সময় অক্সিজেনের মহাসংকট কালে ‘করোনা আক্রান্তদের জীবন সঞ্জীবনী অক্সিজেন’ এই প্রতিপাদ্য নিয়ে জিপিএইচ ইস্পাত গত মঙ্গলবার সার্কিট হাউজে চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট ১ হাজার অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে। এসময় চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (এফএন্ড বিডি) কামরুল ইসলাম এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, জিপিএইচ ইস্পাত কর্তৃক ১ হাজার অক্সিজেন সিলিন্ডার দেয়া একটি চ্যালাঞ্জিং বিষয়। এখান থেকে ৫০০ সিলিন্ডার প্রত্যন্ত উপজেলা পর্যায়ের হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল ও জেনারেল হাসপাতাল, ফিল্ড হাসপাতালকে বিতরণ করা হয় এবং পরবর্তীতে প্রাপ্ত খালি সিলিন্ডার জিপিএইচ ইস্পাত নিজস্ব ব্যবস্থাপনায় রিফিল করে পৌঁছে দেবে। আর বাকি ৫০০ সিলিন্ডার সিভিল সার্জনের সাথে কর্মসূচী ঠিক করে নির্ধারণ করা হবে।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জিপিএইচ ইস্পাতকে মানবতার অগ্র সেনানী আখ্যায়িত করেন। তিনি তথ্য প্রকাশ করে বলেন, বর্তমানে চট্টগ্রামে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক। জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল জেলা প্রশাসককে ‘মানবতার ফেরিওয়ালা’ আখ্যায়িত চট্টগ্রামের কোন রোগীকে যাতে ঢাকায় যেতে না হয় তাঁর ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসককে আহ্বান জানান।

বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

জিপিএইচ ইস্পাতের ১ হাজার অক্সিজেন সিলিন্ডার চট্টগ্রাম জেলা প্রশাসককে হস্তান্তর

প্রকাশিত : ০৭:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০