ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের ভান্ডুসার গ্রামে মঙ্গলবার দুপুরে চাচাতো ভাইয়ের ধর্ষনের শিকার হলো সাত বছরের এক শিশু। এই ঘটনায় অভিযুক্ত ওমান ফেরত চাচাতো ভাই সাইফুল মিয়া (২২) পলাতক থাকলেও ২৪ ঘন্টার ব্যবধানে আটক করে পুলিশ ।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে অভিযুক্ত সাইফুল বাড়ির পাশে মাছ ধরার কথা বলে তার চাচাতো বোন ওই শিশুটিকে কোলে তুলে পাশের একটি বাঁশঝাড়ের পাশে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের একপর্যায়ে শিশুটি চিৎকার করলে সাইফুল পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে ওই শিশুটি চিকিৎসাধীন আছে । এলাকাবাসী অভিযুক্ত ওই সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
ওসি প্রভাষ চন্দ্র ধর বিজনেস বাংলাদেশ নবীনগর সংবাদদাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযুক্ত সাইফুলকে ২৪ ঘন্টার ভেতরে বৃহস্পতিবার গ্রেফতার করে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ





















