০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য: ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন

সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি দুই শতাধিক বন্যার্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করছেন

জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন বলেছেন ,দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা যেকোনও দুর্যোগে আর্তমানবতায় সেবার আগেই মানবিক সহায়তা নিয়ে তাঁরা দাড়িয়েছেন অসহায় মানুষের সেবায়।

বৃহস্পতিবার দিনব্যাপী জামালপুর সদরের লক্ষীরচর, তুলশীরচর, শরিফপুর ও রানাগাছা ইউনিয়নের বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন । তিনি আরও বলেন, চলমান বন্যায় কেউ যেন কষ্ট না করে সে ব্যাপারে খোঁজখবর
নিয়ে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। জামালপুর সদরে যতদিন বন্যা সমস্যা থাকবে ততদিন আমরা আপনাদের পাশে ত্রাণ নিয়ে আসবো। জানা গেছে, জামালপুর সদরের লক্ষীরচর, তুলশীরচর,শরিফপুর ও রানাগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি দুই শতাধিক বন্যার্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন।

এ সময় জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, তুলশীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুর রহমান, লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈন ইয়াজদানীসহ স্থানীয় আওয়ামী
লীগের নেতৃবৃন্দ অংশ নেয়।

বিজনেস বাংলাদেশ / বিএইচ

জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য: ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন

প্রকাশিত : ০৭:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০