কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য, সাবেক তথ্যমন্ত্রী, তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু’র বরাদ্দকৃত ২০১৯-২০২০ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীর আওতায় ২য় পর্যায়ে ভেড়ামারা উপজেলা ভূমি অফিসের গোল ঘর নির্মাণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, পৌর মেয়র ও ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ শাহজালাল, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস.এম আনছার আলী, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নুরুল আমীন, ভেড়ামারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ কে এ ফজলুল হক, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, সার্ভেয়ার জহুরুল হক সহ সাংবাদিক বৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, ভ‚মি সেবা গ্রহীতাগণ উপজেলা ভূমি অফিসের কাজে এসে প্রচন্ড রোদ ও বৃষ্টিতে ভিজার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু’র বিশেষ বরাদ্দ হতে গোল ঘর নির্মাণের উদ্বোধন করা হলো।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















