০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

দুর্নীতির দায় শুধু সরকারের নয়, সবার: স্বাস্থ্যের ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, দুর্নীতির কথা যদি বলেন, আমি বলব, দুর্নীতির দায় আমাদের সবার। স্বাস্থ্যখাতের দুর্নীতির দায় সরকারের একার নয়।

আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি, সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এ দুর্নীতির অংশ।তিনি বলেন, অতিমারির (মহামারি) পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে স্বাস্থ্য খাতের এখন যে অবস্থা, করোনার এ অতিমারির ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো ফেস করছি, তা দূর করার চেষ্টা করব। সামনে এখন এটাই বড় চ্যালেঞ্জ।

শনিবার ( ২৫ জুলাই) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

সংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন। পাশাপাশি আমি বলব, আমরা যদি কোনও ভালো কাজ করি, তাহলে সেটাও তুলে ধরবেন। এ মহামারিতে সরকারের পাশে ইতিবাচকভাবে দাঁড়াতে হবে সাংবাদিকদের।

প্রধানমন্ত্রী যে দায়িত্ব আমাকে দিয়েছেন, তা সম্মান ও ইজ্জত নিয়ে যাতে শেষ করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই, যোগ করেন তিনি।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান

দুর্নীতির দায় শুধু সরকারের নয়, সবার: স্বাস্থ্যের ডিজি

প্রকাশিত : ১২:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০