‘মৎস্য উৎপাদন বৃদ্ধি করি- সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে লালমনিরহাট সদর উপজেলার মৎস্য চাষী ও সুফলভোগীদের মাঝে মৎস্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সদর উপজেলা পরিষদ মিলানায়তনে জেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে মৎস্য চাষের জন্য লালমনিরহাট সদর উপজেলার ৪০জন মৎস্য চাষী ও সুফলভোগীকে এ উপকরণ প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-
পরিচালক ড. মোহাম্মদ সাইনার আলম, মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় প্রকল্প পরিচালক আতাউর রহমান খান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম
রাসেল, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু, মৎস্য চাষী হিরা লাল রায় ও হাসমত আলী প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















