০১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে এক র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ আয়োজন করে মাৎস্যবিজ্ঞান অনুষদ।

মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে রবিবার (২৬ জুলাই) সকাল ১১ টায় এক র‌্যালি বের করে মাছ অবমুক্তকরণ করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বায়তুল আমান মসজিদ পুকুরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে পুকুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মাছের পোনা অবমুক্ত করেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃআহসান বিন হাবিব।

মাছের পোনা অবমুক্ত করা শেষে ডিন অধ্যাপক ড.মোঃ আহসান বিন হাবিব বলেন, দেশের মৎস্যসম্পদকে সমৃদ্ধ ও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে বাকৃবির মৎস্য গবেষকগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসময় অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ আবুল মনসুর, সদস্য সচিব ড. কাইজার আহমেদ সুমন,সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের,ডেপুটি রেজিস্ট্রার শোভন চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

চলতি বছর হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ পালিত

প্রকাশিত : ০৫:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০