‘মৎস্য উৎপাদন বৃদ্ধি করি- সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ’২০ উদযাপন উপলক্ষ্যে লালমনিরহাট সদর উপজেলায় ‘জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের অর্থায়নে পূনঃ খননকৃত জলাশয়ে পোনা মাছ অবমুক্তি করা হয়। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর বটতলা এলাকায় গত অর্থ বছরে পূনঃ খনন করা জলাশয়ে বিভিন্ন প্রজাতির ৯০ কেজি পোনা মাছ অবমুক্তি করা হয়। এছাড়া ওই জলাশয়ের সুফলভোগীদের মাঝে ৪শত কেজি মৎস্য খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল, সিনিয়র উপজেলা
মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু, মোগলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ। পড়ে মৎস্য চাষিদের মাঝে মৎস্য উৎপাদন বৃদ্ধি বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শণ করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















