০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বদলগাছীতে ছোট যমুনায় গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পলক কুমার মণ্ডল(১৫) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। উপজেলা সদরের হঠাৎ পাড়ায় বসবাসকারী রতন কুমার মণ্ডলের ছেলে পলক কুমার মন্ডল। সে বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র।
রোববার দুপুর আনুমানিক ১২ টার দিকে উপজেলা সদরে নির্মিত নতুন হাটের জন্য ভরাটকৃত জয়গার পাশ্বে নদীতে চার বন্ধু মিলে গোসল করতে নেমে এ ঘটনাটি ঘটে।

পলকের বন্ধুরা জানায়, পলক কয়েকদিন আগে সাঁতার শিখেছে। পলক নিজেই তাদের নদীতে গোসল করার জন্য ডেকে নিয়ে যায়। তারা সাঁতরিয়ে নদী পাড় হওয়ার চেষ্টা করে। তিন জন সাঁতরিয়ে নদীর ওপারে চলে গেলেও পলক নদীর মাঝখানে গিয়ে আটকে যায়। এসময় দেখতে পেয়ে অন্য বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ভয় পেয়ে বাড়িতে এসে জানায়।

তাৎক্ষণিক পুলিশ এবং পত্নীতলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু নদীতে অথৈই পানি হওয়ার কারণে রাজশাহীর ডুবুরী টিমকে খবর দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবরি দল পলককে উদ্ধার করতে পারেনি। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহারুল ইসলাম ও থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

চলতি বছর হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

বদলগাছীতে ছোট যমুনায় গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

প্রকাশিত : ০৭:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০