০২:০১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুট্টাপাড়ায় দুর্ঘটনায় ঘটে। নিহত শাহজাহান আল মাহমুদ (৪৫) বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের ওসমান গণির ছেলে ও বুধন্তী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুপুরে মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামে ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়ায় স্পিড ব্রেকার অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ

ট্যাগ :

চলতি বছর হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

প্রকাশিত : ১০:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০