০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

লালমনিরহাটে ন্যায্য মজুরীর দাবীতে শ্রমিকদের মানববন্ধন ও মৌন মিছিল

ন্যায্য মজুরীর দাবীতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে লালমনিরহাট লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন। রোবরার (২৬ জুলাই) বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী ঢাকা-বুড়িমারী মহা সড়কে আয়োজিত এ মানববন্ধনে বাফা সার গোডাউন, কোল্ড স্টোরেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৩শতাধিক সাধারন শ্রমিক অংশ নেয়।  সদর উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে  বক্তব্য রাখেন লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা সভাপতি মমিনুল ইসলাম বাবু, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম জাহিদ, নুর জামাল, মন্জুর আলম প্রমুখ।

মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে দেশকে  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে।  করোনা পরিস্থিতির কারনে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে অনেক শ্রমিক। পরিবার পরিজন নিয়ে তারা অনেক কষ্টে দিনাতিপাত করছেন। এমন সময় আমরা সরকারী কোন সহযোগিতাও পাচ্ছি না। তারা বলেন, করোনা পরিস্থিতির এই সময় অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের ন্যায্য মজুরী থেকে বঞ্চিত করছে। তারা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন মজুরি কমিশন বোর্ড কর্তৃক ঘোষিত গেজেট অনুযায়ী শ্রমিকের মজুরির দাবী জানান। পরে শ্রমিকরা মুখে মাস্ক ও কাপড় বেঁধে মৌন মিছিল বের করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নকল ও বিশৃঙ্খলা ঠেকাতে নওগাঁর পরীক্ষা কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা

লালমনিরহাটে ন্যায্য মজুরীর দাবীতে শ্রমিকদের মানববন্ধন ও মৌন মিছিল

প্রকাশিত : ১০:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০