০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

চট্টগ্রামে গ্রেনেডসহ ২ জঙ্গি গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ীতে শুভপুর বাস স্টেশনের বিপরীতে একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে ১০টি গ্রেনেডসহ দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, আশফাকুর রহমান (২১) ও রাকিবুল হাসান (২০)। গ্রেফতাররা নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এ এম হুমায়ুন কবির।

তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে ১০টি তাজা গ্রেনেডের পাশাপাশি একটি সুইসাইড ভেস্টও পাওয়া গেছে। নাশকতা চালানোর পরিকল্পনা থেকে এই গ্রেনেড ও বিস্ফোরক জঙ্গিরা মজুদ করেছিল বলে জানান তিনি।

জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে গ্রেনেডসহ ২ জঙ্গি গ্রেফতার

প্রকাশিত : ০৯:৪৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮