মহামারি করোনাভাইরাস (কোভিড১৯) মোকাবেলায় ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানা পুলিশ সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম সুজন সোমবার (২৭ জুলাই) সকালে রানীশংকৈল থানা পুলিশ সদস্যদের মাঝে এসব বিতরণ করেন।
এর আগে তিনি ডাক্তার, নার্স,ও সাংবাদিকদের মাঝে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার মাক্স প্রদান করেন। আজ জেলার রানীশংকৈল থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এ বিষয়ে রানীশংকৈল থানা ওসি জানান, এই মুহূর্তে চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ যারা এ সময়টাতে কাজ করছেন তাদের সবার জন্যই সুরক্ষা সামগ্রী জরুরি প্রয়োজন।
বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ






















